Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের প্রতি ভারতবাসী যে সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন, তার জন্য শ্রীমতী হাসিনা টেলিফোনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিদেশি নেতৃবৃন্দের মধ্যে শ্রীমতী হাসিনাই প্রথম, যিনি প্রধানমন্ত্রী মোদীকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোনে এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নজিরবিহীন নিবিড় ও পারস্পরিক আন্তরিকতার পাশাপাশি দুই নেতার মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, তা প্রতিফলিত হয়।

উভয় নেতাই ভারত – বাংলাদেশ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজেদের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। বর্তমানে চালু প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের গুরুত্বের বিষয়টি স্বীকার করে নিয়ে নিরাপত্তা, বাণিজ্য, পরিবহণ, শক্তি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীরতর করার বিষয়েও উভয় নেতাই সহমত প্রকাশ করেন। দু’দেশের মধ্যে নিবিড় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগামী তিন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ ২০২০’তে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের জন্মবার্ষিকী এবং ২০২১’শে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপিত হবে।

দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতিতে কাজ করতে যথাশীঘ্র সম্ভব বৈঠকের তারিখ স্থির করতে দুই নেতাই সম্মত হয়েছেন।

CG/BD/SB