পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০২৬
ভারত সফররত জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী মোদী জুলাই মাসে ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভারত সফরের সময় তাঁর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন এবং ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ভারত ও জাপানের মধ্যে ‘বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব’ আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত-জাপান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে, ভারতীয় সংস্থা ও স্টার্ট-আপগুলির সঙ্গে জাপানের অংশীদারিত্বের সুযোগগুলির কথা উল্লেখ করেন।
প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
SC/MP/SB
Pleased to receive Defence Minister of Japan Shinjiro Koizumi. Had an excellent conversation on deepening defence and security ties between India and Japan. Our Special Strategic and Global Partnership is an important anchor for peace, stability and prosperity in the Indo-Pacific… pic.twitter.com/jHbV6cd6fG
— Narendra Modi (@narendramodi) August 20, 2026