পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২১ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উপ-রাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণনের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
এই নিবন্ধটিতে যোগব্যায়াম এবং মানুষের সুস্থতার ওপর এর গভীর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ – এই বছরের মূল থিম উল্লেখ করে এতে বলা হয়েছে যে, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যোগব্যায়ামের পদ্ধতিগুলোকে প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত ও সহজসাধ্য প্রক্রিয়ায় অত্যন্ত যত্নসহকারে বিন্যস্ত করা হয়েছে।
বিশ্বের প্রতি ভারতের উপহার হিসেবে যোগব্যায়ামকে তুলে ধরে, নিবন্ধটিতে সকলকে আজীবন সাংস্কৃতিক ও সুস্থতা-কেন্দ্রিক চর্চা হিসেবে যোগব্যায়ামকে আপন করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে :
“আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, মাননীয় উপ-রাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণন যোগব্যায়াম এবং মানুষের সুস্থতার ওপর এর গভীর প্রভাব নিয়ে আলোকপাত করেছেন। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ – এই বছরের মূল বিষয়ের উল্লেখ করে তিনি জানিয়েছেন যে, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে যোগব্যায়ামের পদ্ধতিগুলোকে প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত ও সহজসাধ্য প্রক্রিয়ায় অত্যন্ত যত্নসহকারে বিন্যস্ত করা হয়েছে।
বিশ্বের প্রতি ভারতের উপহার হিসেবে যোগব্যায়ামকে তুলে ধরে, তিনি সকলকে আজীবন সাংস্কৃতিক ও সুস্থতা-কেন্দ্রিক চর্চা হিসেবে এটিকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।”
SC/SB/AS
On the occasion of International Yoga Day, Hon’ble @VPIndia Thiru @CPR_VP reflects on yoga and its profound impact on human well-being. Referring to this year’s theme, “Yoga for Healthy Ageing”, he notes that yogic practices have been thoughtfully adapted into gentle and… pic.twitter.com/Y0SNkKGaW8
— PMO India (@PMOIndia) June 21, 2026