Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী যৌথভাবে যোগবাণী-বিরাটনগরে দ্বিতীয় সুসংহত চেক পোস্টের উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি ওলির সঙ্গে যৌথভাবে আগামীকাল যোগবাণী-বিরাটনগরে দ্বিতীয় সুসংহত চেক পোস্টের উদ্বোধন করবেন। ভারত-নেপাল সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক সুবিধার্থে যোগবাণী-বিরাটনগরে এই দ্বিতীয় সুসংহত চেক পোস্ট ভারতের অর্থ সাহায্যে গড়ে তোলা হচ্ছে।

ভারত ও নেপালের প্রধানমন্ত্রীরা দ্বিপাক্ষিক সহযোগিতায় ভূমিকম্প পরবর্তী পর্যায়ে গৃহ নির্মাণ প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি খতিয়ে দেখবেন। ভারত গোরখা ও নুয়াকোট জেলায় ৫০ হাজার গৃহ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে ৪৫ হাজার গৃহ ইতিমধ্যেই নির্মিত হয়েছে।

CG/SS/DM/…