Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ঘানায় পৌঁছালেন

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে ঘানায় পৌঁছালেন


নয়াদিল্লি,  ০২ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ  রাষ্ট্রীয় সফরে ঘানার আক্রায় পৌঁছেছেন। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বিমানবন্দরে পৌঁছানোর পর ঘানার রাষ্ট্রপতি জন ড্রামানি মহামা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান যা এই দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রদর্শন করে।

ভারতীয় প্রধানমন্ত্রীর এই ঘানা সফর গত তিন দশকের মধ্যে এই প্রথমবার। এই ঐতিহাসিক সফর ভারত ও ঘানার অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আফ্রিকা ও “গ্লোবাল সাউথ” -এর সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

SC/PK