পিএমইন্ডিয়া
ওরাকল-এর গ্লোবাল সি ই ও মিসেস সাফরা কাজ আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাক্ষাৎকারকালে বেঙ্গালুরুকে কেন্দ্র করে ওরাকল-এর এক অত্যাধুনিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। ভারতের ৫ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী কম্প্যুটার বিজ্ঞানে যাতে দক্ষতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যে ওরাকল অ্যাকাডেমির বিশেষ উদ্যোগের কথাও তিনি প্রসঙ্গত উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কাছে।
প্রধানমন্ত্রী ওরাকলের এই বিশেষ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
ওরাকল-এর কর্মকর্তাদের মতে, তাঁরা যে সমস্ত পরিকল্পনা ভারতের জন্য গ্রহণ করেছেন, তা শ্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে সফল করে তোলার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়ে উঠবে। এছাড়া, বিশ্বমানের নক্শা উদ্ভাবন ও নির্মাণ সংক্রান্ত কাজে ভারতের অবস্থান আরও জোরদার হয়ে উঠবে বলেই ওরাকল-এর আশা।
PG/SKD/SB