Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন|

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন|


এর মধ্যে রয়েছে ৭৬৫/৪০০কে.ভি. জি.আই.এস. বারাণসী পাওয়ার সাব-স্টেশন উত্সর্গ করা; বারাণসী শহরের গ্যাসবিতরণ প্রকল্পের শিলান্যাস; বারাণসী ডাক অঞ্চলের উদ্বোধন; ডিজেল লোকোমোটিভওয়ার্কস(ফেজ ১)-এর বিস্তৃতির প্রকল্প; এলাহাবাদ-বারাণসী রেল লাইনের বৈদ্যুতীকরণ ওদ্বিতীয় লাইনের জন্য শিলান্যাস; এবং রজতালব রেল স্টেশনে পচনশীল বস্তুর জন্য কার্গোসেন্টার স্থাপনের সূচনা|

প্রধানমন্ত্রী সুকন্যাসমৃদ্ধি যোজনায় নির্বাচিত সুবিধাপ্রাপকদের সম্বর্ধনা জানান এবং উজ্জ্বলা যোজনায়নির্বাচিত সুবিধাপ্রাপকদের এল.পি.জি. সংযোগের কাগজ তুলে দেন| তিনি বারাণসী শহরকেনিয়ে স্মারক ডাক টিকিটের প্রকাশ করেন|

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীদেওয়ালি উপলক্ষে সেনা জওয়ানদের কাছে বার্তা পাঠানোর জন্য মানুষকে আহ্বান জানান|

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারবিভিন্ন প্রকল্প সময়মত শেষ করার ওপর জোর দিচ্ছে এবং শুধু শিলান্যাসই নয় প্রকল্পেরসূচনাও যাতে সময় মত হতে পারে তা সুনিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে|প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, সঠিকভাবে সম্পাদন করা এবংমানুষের জীবনযাত্রাকে স্পর্শ করা|

প্রধানমন্ত্রী পরিবেশ-বান্ধবউদ্যোগের কথা বলেন| তাছাড়া ভারতীয় রেলওয়ে, যা অর্থনীতির প্রবৃদ্ধির এক চালিকাহিসেবে উঠে আসতে পারে, তা নিয়ে সরকারের নতুন দৃষ্টিভঙ্গির কথাও বলেন|

PG/A.D.