Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাশে সুইডেনেরবাণিজ্য প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাশে সুইডেনেরবাণিজ্য প্রতিনিধি দল


সুইডেনের একবাণিজ্য প্রতিনিধি দল আজ এখানে এক সাক্ষাৎকারে মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর সঙ্গে। ঐ প্রতিনিধি দলে ছিলেন কয়েকজন সিইও, যাঁরা ভারত-সুইডেনবাণিজ্য নেতাদের গোল-টেবিল বৈঠকে যোগ দিতে বর্তমানে ভারতে রয়েছেন।

প্রতিনিধি দলকেআন্তরিকভাবে স্বাগত জানান শ্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীরআলোচনায় উঠে আসে সুইডিশ উৎপাদকদের জন্য দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সুযোগ-সুবিধা, সৌরজ্বালানি উৎপাদন এবং প্রতিরক্ষা উৎপাদন সম্পর্কিত বিভিন্ন সহযোগিতার বিষয়গুলি।

PG/SKD/SB…