পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকালযক্ষ্মা নির্মূল সংক্রান্ত শীর্ষ বৈঠকের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসএবং স্টপ টিবি পার্টনারশিপ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই শীর্ষ বৈঠকের আয়োজন করাহয়েছে।
প্রধানমন্ত্রী এই উপলক্ষে যক্ষ্মা মুক্ত ভারতের প্রচার কর্মসূচির সূচনাকরবেন। এই কর্মসূচিতে দেশ থেকে যক্ষ্মা রোগকে নির্মূল করার লক্ষ্যে জাতীয় কৌশলগতপরিকল্পনার রূপায়ণের কাজকে মিশন ধাঁচে উন্নীত করে কাজ চালানো হবে। আগামী তিন বছরেএই কর্মপরিকল্পনায় যক্ষ্মা নির্মূল করার জন্য ১২ হাজার কোটি টাকার সংস্থান রাখাহয়েছে। প্রত্যেক যক্ষ্মা রোগী যাতে উপযুক্ত চিকিৎসা ও অন্যান্য সহায়তা পেতে পারেন,এর মাধ্যমে তা নিশ্চিত করা হবে। নতুন জাতীয় কর্মপরিকল্পনায় সমস্ত যক্ষ্মা রোগীকেচিহ্নিত করা এবং বেসরকারি ক্ষেত্রে যাঁরা এই রোগের চিকিৎসা করাচ্ছেন, তাঁদের কাছেপৌঁছানো ও উচ্চ ঝুঁকির জনসংখ্যার মধ্যে যেসব রোগীর রোগ নির্ণয় হয়নি তাঁদের চিহ্নিতকরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা রোগকে নির্মূল করার ডাকদিয়েছেন। এই লক্ষ্যে জাতীয় যক্ষ্মা কর্মসূচিকে সংস্কার করে নতুনভাবে কাজ শুরুহয়েছে। ১৯৯৭ সালে এই কর্মসূচিটি চালু হওয়ার পর সারা দেশে ২ কোটিরও বেশি রোগীরচিকিৎসা করা হয়েছে।
PG/ PB / SB