Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন


নতুন দিল্লি, ০১ মে, ২০২৬

 

“এক্স” হ্যান্ডেলে প্রধানমন্ত্রী এক বার্তায় লিখেছেন:

 

“মহারাষ্ট্র দিবস উপলক্ষে আমার মহারাষ্ট্রের ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সামাজিক জাগরণ, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে মহারাষ্ট্রের। সাহিত্য, নাট্যকলা, সঙ্গীত ও চলচ্চিত্র থেকে শুরু করে শিল্প, শিক্ষা, বিজ্ঞান এবং জনসেবা সবক্ষেত্রেই ভারতের অগ্রগতিতে এই রাজ্য এক অবিস্মরণীয় অবদান রেখেছে। আমি মহারাষ্ট্রের ধারাবাহিক উন্নয়ন এবং এই রাজ্যের জনগণের মঙ্গল কামনা করি।”

 

SC/PM/SKD