Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন কাতারের আমিরের


নয়াদিল্লি, ২৩  জুন  ২০২৬

 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গত ২১ জুন রাস লাফান শিল্প শহরে দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানিতে গভীর দুঃখপ্রকাশ করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করায় প্রধানমন্ত্রী কাতারের আমিরকে ধন্যবাদ জানান। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। 

দুই নেতা তাঁদের নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং পরস্পরের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন। 

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী শান্তি স্থাপনের প্রয়াসে কাতারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও সুস্থিতি আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

দুই নেতা সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তাঁরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলতে সম্মত হন। 

 

SC/SD/NS…