Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদীর বিবৃতি

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদীর বিবৃতি

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদীর বিবৃতি

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদীর বিবৃতি

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদীর বিবৃতি


মান্যবর, তাওইসিচ এন্ডা কেনি,

সংবাদ মাধ্যমের সদস্যরা,

আয়ারল্যান্ডে আসতে পারাটা সত্যিই আনন্দের| এই সফর সংক্ষিপ্ত হতে পারে, তবে ঐতিহাসিক| একজন ভারতীয় প্রধানমন্ত্রীর আয়ারল্যান্ড সফরে আসতে ৫৯ বছর লাগলো|

আপনাদের উষ্ণ অভ্যর্থনা ও অমায়িক আতিথেয়তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ| ভারতের প্রতি আপনাদের বন্ধুত্বপূর্ণসম্ভাষণের জন্যও আপনাদের ধন্যবাদ|

ভারত ও আয়ারল্যান্ড-এর মধ্যে অনেক ক্ষেত্রেই সাযুজ্য রয়েছে| আমরা আমাদের ঔপনিবেশিক ইতিহাস নিয়েও এক্ষেত্রে তুলনা করতে পারি| আমাদের সংবিধানেরও কিছু সাদৃশ্যপূর্ণ পবিত্র বিষয় রয়েছে| ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি আইরিশ সংবিধানের দ্বারা অনুপ্রাণিত|

আইরিশ বিশেষজ্ঞরা আমাদেরকে ভারতের জিওলজিক্যাল সার্ভে ও ভারতের প্রথম লিংগুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়ার মত প্রতিষ্ঠান দিয়েছেন| আজ ভারতের ক্রীড়া নির্মাতারা রাগবির জন্য আয়ারল্যান্ড-এর আবেগকে সচল রাখছেন|

রবীন্দ্রনাথ ঠাকুর ও ডব্লিউ. বি. ইয়েটসের বন্ধুত্ব থেকে শুরু করে ভারতে ভগিনী নিবেদিতার আধ্যাত্মিক অবদানের মধ্য দিয়ে ভারত ও আয়ারল্যান্ড-এর জনগণ এক শক্তিশালী সম্পর্কের বন্ধন সৃষ্টি করেছেন|

বর্তমানে ছাব্বিশ হাজার ভারতীয় আইরিশ জনসংখ্যার এক শক্তিশালী অংশ তৈরী করেছে| এয়ার ইন্ডিয়ার কণিষ্ক বিমানের বোমাক্রান্তরা এখানে শান্তিতে বিশ্রামের জায়গা খুঁজে পেয়েছেন| সেই দুঃখজনক ঘটনার ৩০তম বার্ষিকীতে তাদের সম্মানে নির্মিত স্মৃতি সৌধের জন্য আমরা আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই |

তাদের অমলিন স্মৃতির বেদনার মধ্যে আমরাও আজ আমাদের মধ্যেকার বন্ধনের মূল সুরকে স্মরণ করছি| যার মধ্যে রয়েছে আমাদের মূল্যবোধ ও আমাদের আকাঙ্ক্ষা এবং আজ আমরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি সেগুলো|

ভারত ও আয়ারল্যান্ডকে অবশ্যই ঘনিষ্ঠ অংশিদারিত্ব ও সহযোগিতার ক্ষেত্র সন্ধান করতে হবে|

এশিয়া ও ইউরোপের দ্রুত ক্রমবর্ধমান আর্থিক অগ্রগতির দেশগুলির মধ্যে রয়েছে ভারত ও আয়ারল্যান্ড|

আমরা সন্তুষ্ট যে, বৈশ্বিক ও আঞ্চলিক অনিশ্চয়তা থাকা সত্বেও আমাদের দ্বিপাক্ষিক বানিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান| আমাদের আর্থিক অংশিদারিত্ব তথ্য প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও ওষুধ, কৃষি ও পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে শক্তিশালী প্রযুক্তি-কেন্দ্রিক হতে পারে|

ভারতের বাণিজ্যিক স্বার্থ ও প্রতিবন্ধকতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ সংবেদনশীলতা ভারত-ই.ইউ. নির্ভর বানিজ্য ও বিনিয়োগ চুক্তি আলোচনা পুনরায় শুরু করতে সাহায্য করবে|

ডিজিট্যাল যুগের সুযোগের সদ্ব্যবহার করতে উত্পাদনশীল সহযোগিতায় ভারত ও আয়ারল্যান্ড সঠিক অবস্থানে রয়েছে| আমি আশাবাদী তথ্য প্রযুক্তি নিয়ে গঠিত আমাদের যৌথ কার্যকরী দল সহযোগিতার গতিপথ তৈরী করতে খুব শীঘ্রই সাক্ষাত করবে|

আমি এটাও আশা করি যে ভারতের তথ্য প্রযুক্তি সংস্থার প্রয়োজনীয়তা অনুসারে আয়ারল্যান্ড-এর ভিসা নীতি সংবেদনশীল হবে| আমি সামাজিক সুরক্ষা চুক্তির কাজ শেষ করতে আমাদের আগ্রহের কথা জানাচ্ছি |

আমি আনন্দিত যে, খুব শীঘ্রই দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে| এটা আমাদের বাণিজ্যিক যোগাযোগকেই শুধুমাত্র সহায়তা করবে না, আমাদের পর্যটনের সম্পর্ককে আরো উজ্জীবিত করবে, যা ইতোমধ্যেই বছরে ১৪% হারে বৃদ্ধি পাচ্ছে|

বিজ্ঞান-প্রযুক্তি এবং শিক্ষা এমন দুটি ক্ষেত্র যেখানে আমাদের সহযোগিতার উজ্জ্বল ইতিহাস রয়েছে| কর্নাটকে আয়ারল্যান্ড বিজ্ঞান কেন্দ্র এই সহযোগিতার একটি উদাহরণ|

সন্ত্রাসবাদ, মৌলবাদ সহ নানা আন্তর্জাতিক প্রতিবন্ধকতা এবং ইউরোপ ও এশিয়ার অবস্থা সম্পর্কে আমাদের মধ্যে মত বিনিময়ে আমি সন্তুষ্ট হয়েছি| ভারত ও আয়ারল্যান্ড-এর মত দুটি দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা আমাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে| যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি ও স্থায়িত্বের ওপর প্রতিষ্ঠিত|

এই প্রসঙ্গে আমরা একুশ শতকের প্রতিবন্ধকতা মোকাবিলায় সংযুক্ত রাষ্ট্রসংঘ এবং নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি| শান্তির পরিবেশ রক্ষায় ভারত ও আয়ারল্যান্ড সহযোগী হয়ে কাজ করবে|

দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে নেতৃত্ব দেওয়ার জন্য আমি আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানাই|

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কার করার জন্য আমি আয়ারল্যান্ড-এর সহযোগিতা আহ্বান করছি| বিশেষ করে রাষ্ট্রসংঘের সত্তরতম বর্ষে আন্ত-সরকারি আলোচনার সফল সমাপ্তির জন্য এই উদ্যোগ| নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ পাওয়ার ক্ষেত্রেও আমি আয়ারল্যান্ড-এর সহযোগিতার আহ্বান করছি|

ভারত ও আয়ারল্যান্ড দুটি শান্তিপ্রিয় দেশ| সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা প্রথম সারিতেই রয়েছি| এক্ষেত্রে আমরা আয়ারল্যান্ড-এর শক্তিশালী ভূমিকাকে সম্মান করি| স্বাধীনতার পর থেকেই ভারত পৃথিবীকে পরমাণু -অস্ত্রমুক্ত করার আওয়াজ ওঠানোর ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে| এই লক্ষ্যে আমরা অবিচল| সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে পরিচয় ও ইতিহাসে আমরা সবার চেয়ে এগিয়ে আছি|

২০০৮ সালে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী থেকে ভারতকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আয়ারল্যান্ড-এর সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল| ভারতে বিদ্যুতের চাহিদার বৃদ্ধির সঙ্গে এর উত্পাদন, দীর্ঘস্থায়ী উন্নয়নের পথ গড়ে তুলছে|

আমি এবার এন.এস.জি.-তে এবং অন্যান্য আন্তর্জাতিক রফতানি নিয়ন্ত্রণ ক্ষেত্রে ভারতের সদস্যপদের জন্য আয়ারল্যান্ড-এর সহযোগিতার আহ্বান করছি| ভারতের সদস্যপদ আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকাকে আরও শক্তিশালী করবে|

মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই বিশ্বাস রেখে যাচ্ছি যে, এই দ্বিপাক্ষিক সম্পর্কের অপার সম্ভাবনাকে উপলব্ধি করে ভারত ও আয়ারল্যান্ড আরও বেশি বিনিয়োগ করবে| এশিয়ায় আপনাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশের মধ্যে ভারত প্রথম দেশ| আমরা এশিয়ায় এখন আপনাদের নোঙ্গর হতে পারি| একইভাবে ভারতের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, ইউরোপে প্রবেশের ক্ষেত্রে প্রধান প্রবেশদ্বার এবং অতলান্তিক জুড়ে এক সেতুর সূচনায় আয়ারল্যান্ড বিশেষ ভুমিকা নিতে পারে|

আপনাদের আতিথেয়তার জন্য আবারও ধন্যবাদ| আপনি ভারত সফর করেছেন দীর্ঘ কয়েক দশক আগে| আমি সানন্দে আপনাকে ভারতে দেখতে আগ্রহী|

আপনাকে ধন্যবাদ|

PG/AD/AGT