Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে জানালেন ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটাই শেরিং-এর শুভেচ্ছা


লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে গতকাল টেলিফোনে শুভেচ্ছা জানান ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটাই শেরিং।

ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটাই শেরিং বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি আশাপ্রকাশ করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারতবাসী সফল লক্ষ্যপূরণ করতে পারবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোর জন্য ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার আগামীদিনে ভুটানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যৌথভাবে কাজ চালিয়ে যাবে।

CG/SC/NS