পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুনদিল্লির ডি আর ডি ও ভবনে আগামী ১৫ অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডঃ এ পি জে আব্দুল কালামের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ডঃ কালামের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। ‘ডঃ কালামের জীবন উদযাপন’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও পরিদর্শন করবেন। এরপর ডি আর ডি ও ভবনের কোঠারি প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী এই উপলক্ষে জনসমাবেশেও ভাষণ দেবেন।
PG/DM
Glad to join Dr. Kalam's birth anniversary celebrations, which includes unveiling of his statue & photo exhibition. http://t.co/feCjKE66uK
— Narendra Modi (@narendramodi) October 13, 2015