Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি চান্দ্র বৎসর উদযাপন উপলক্ষে চিন, কোরিয়া, মঙ্গোলিয়া এবং ভিয়েতনামের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নতুন চান্দ্র বৎসর উদযাপন উপলক্ষে চিন,কোরিয়া, মঙ্গোলিয়া এবং ভিয়েতনামের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সারা বিশ্বের চিনা বন্ধুদের জানাই শুভ নববর্ষের আনন্দ ও শুভেচ্ছা। বাঁনরের বৎসর আপনাদের জীবনে নিয়ে আসুক আনন্দ ও সমৃদ্ধি।

প্রিয় কোরিয়ান বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই‘সিওলাল’ শুভেচ্ছা। সামনের বছরটি হয়ে উঠুক মহান।

মঙ্গোলিয়ার অপূর্ব জনগণের প্রতি জানাই আনন্দময় ‘সাগান সার’। আনন্দ,সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ বৎসরের জন্য প্রার্থনা করি।

ভিয়েৎনামের জনগণকে জানাই‘তেত’ শুভেচ্ছা। এই বছর আনন্দ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হউক”।

SK/SRC/DSC/AGT