পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২২ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে বসুন্ধরা মাতার শাশ্বত ভাবনার প্রতিফলন ঘটেছে।
“যস্য বৃক্ষা বানস্পত্যা ধ্রুবাস্তিষ্টন্তি বিক্ষ্বহা।
পৃথিবীং ধেনুং প্রদুহাং ন উদিচ্ছন্তু নমোহস্তু পৃথিব্যৌ।।”
এই সুভাষিতমে বলা হয়েছে “মাটিতে বৃক্ষ এবং অরণ্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। পৃথিবী তার সমস্ত সম্পদ আমাদের দিয়ে থাকে। আমরা বসুন্ধরা মাতাকে প্রণাম জানাই।”
শ্রী মোদী বলেছেন, পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করার মধ্য দিয়ে মানব জাতির কল্যাণ নিশ্চিত হবে। তাঁকে রক্ষা করা আমাদের সকলের শুধু দায়িত্বই নয়, ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের পবিত্র এক অঙ্গীকারও।
সামাজিক মাধ্যম এক্স –এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“পৃথিবী আমাদের মা, তাকে রক্ষা করার মধ্য দিয়ে মানব জাতির কল্যাণ নিশ্চিত হবে। তাঁকে রক্ষা করা আমাদের সকলের শুধু দায়িত্বই নয়, ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের পবিত্র এক অঙ্গীকারও।
যস্য বৃক্ষা বানস্পত্যা ধ্রুবাস্তিষ্টন্তি বিক্ষ্বহা।
পৃথিবীং ধেনুং প্রদুহাং ন উদিচ্ছন্তু নমোহস্তু পৃথিব্যৌ।।”
SC / CB/ SG
पृथ्वी हमारी माता है और इसके संरक्षण में मानवता का कल्याण निहित है। इसकी रक्षा करना हम सबका केवल दायित्व नहीं, बल्कि आने वाली पीढ़ियों के प्रति हमारा पवित्र संकल्प भी है।
— Narendra Modi (@narendramodi) April 22, 2026
यस्यां वृक्षा वानस्पत्या ध्रुवास्तिष्ठन्ति विश्वहा।
पृथिवीं धेनुं प्रदुहां न उदिच्छन्तु नमोऽस्तु पृथिव्यै॥ pic.twitter.com/PqeuwZP79H