Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে দেশবাসীর সঙ্কল্প ও অধ্যবসায়ের মাধ্যমে ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি ক্রমশ বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে


নয়াদিল্লি, ১৫ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংস্কৃত ভাষায় রচিত একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সুভাষিতমে বলা হয়েছে, দেশবাসীর অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সম্মিলিতভাবে কাজ করার মানসিকতায় বলীয়ান হয়ে ভারত আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান ক্রমশ শক্তিশালী করছে।

প্রধানমন্ত্রী সংস্কৃতের যে শ্লোকটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেটি হল :
“যথাশক্তি চিকিরষন্তি, যথাশক্তি চ কুর্বতে।
ন কিঞ্চিদবমন্যন্তে নরাঃ পন্ডিতবুদ্ধায়ঃ।।”

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন : 
 
“দেশবাসীর নিজস্ব ক্ষমতার বলে বলীয়ান হয়ে ভারত তার নিজের শক্তি নিরন্তর বৃদ্ধি করছে …
“যথাশক্তি চিকিরষন্তি, যথাশক্তি চ কুর্বতে।
ন কিঞ্চিদবমন্যন্তে নরাঃ পন্ডিতবুদ্ধায়ঃ।।”

https://x.com/narendramodi/status/2055115891730518193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2055115891730518193%

 

SC/CB/DM…