Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে সাহস ও প্রাণশক্তির ক্ষমতা বর্ণিত হয়েছে


নতুনদিল্লি, ৮ জুলাই ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন জাতির সবথেকে বড় শক্তি হল তার সাহস। সঙ্কটের সময় দেশকে ঐক্যবদ্ধ থাকতে সাহসই অনুপ্রাণিত করে এবং প্রগতি, সমৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষায় লেখা একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, 
চলন্তি গিরয়ঃ কাম যুগান্তপবনাহতাঃ।
কৃচ্ছ্রেঅপি ন চলত্যেব ধীরেনাং নিশ্চলং মনঃ ।। 
এই সুভাষিতমে বলা হয়েছে, প্রলয়ের সময় প্রচন্ড ঝড়ে পর্বতও কেঁপে ওঠে। তবুও সেই পরিস্থিতিতে স্থিতধী হয়ে সে অবিচল থাকে। 
সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, 
“জাতির সবথেকে বড় শক্তি হল তার সাহস। সঙ্কটের সময় দেশকে ঐক্যবদ্ধ থাকতে সাহসই অনুপ্রাণিত করে এবং প্রগতি, সমৃদ্ধি ও স্বনির্ভর হওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলে।
চলন্তি গিরয়ঃ কাম যুগান্তপবনাহতাঃ।
কৃচ্ছ্রেঅপি ন চলত্যেব ধীরেনাং নিশ্চলং মনঃ” ।। 
https://x.com/narendramodi/status/2074674832910786779?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2074674832910786779%7Ctwgr%5E60113c230e5552712b45e151f1b70f6f529d799d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2282311reg%3D3lang%3D1

 

 

SC/CB/DM.