পিএমইন্ডিয়া
মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়ার নেতৃত্বে কর্ণাটকের একটি সর্বদলীয় প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে।
কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রের মধ্যে মহাদায়ী নদীর জলবন্টন সমস্যার ট্রাইব্যুনাল বহির্ভূত উপায়ে সমাধানের জন্য প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। এই বিষয়টি বর্তমানে ট্রাইব্যুনালে আছে। ট্রাইব্যুনাল বহির্ভূত উপায়ে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধানের চেষ্টা করতে হলে সংস্লিষ্ট তিনটি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে সহমত গড়ে তোলা আবশ্যিক বলে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন ।
প্রতিনিধি দলটি কর্নাটকে, বিশেষত রাজ্যের উত্তরাঞ্চলে তীব্র খরা পরিস্থিতির বিষয়টিও উত্থাপন করে। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দলকে শীঘ্র সেরাজ্যে পাঠানো হচ্ছে ।
চিনির মূল্য হ্রাস পাওয়ার দরুণ আখচাষীদের নানা সমস্যার কথাও তুলে ধরে প্রতিনিধি দলটি। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের আখচাষীরা এধরনের সমস্যার মখোমুখি হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার এই সমস্যাগুলোর নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।
প্রতিনিধি দলটি মালবেরি রেশম উৎপাদকদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে রেশম সুতো আমদানীর উপর শুল্ক বাড়িয়ে ৩০% করার আর্জি জানায়। প্রধানমন্ত্রী বলেন, এই অনুরোধের বিষয়টি খতিয়ে দেখা হবে ।
এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভেঙ্কাইয়া নাইডু, শ্রী অনন্ত কুমার এবং শ্রী সদানন্দ গৌড়া সহ লোকসভায় বিরোধী নেতা শ্রী মল্লিকার্জুন খার্গে উপস্থিত ছিলেন।
SC/JC/AGT
Met an All Party Delegation from Karnataka. http://t.co/V68b265Y7E pic.twitter.com/Y7bQ20AQIc
— Narendra Modi (@narendramodi) August 24, 2015