Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সকাশে ভূতপূর্ব ফরাসী প্রেসিডেন্ট


ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট মিঃ নিকোলাস সার্কোজি আজ দেখা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

মিঃ সার্কোজির সম্প্রতি প্রকাশিত ‘লা ফ্রান্সপোর লা ভাই’ গ্রন্থটির সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্যারিস, পাঠানকোট ও ব্রাসেল্‌স সহ পৃথিবীর অন্যান্য প্রান্তে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনার কঠোর নিন্দা করেন মিঃ সার্কোজি ও শ্রী মোদী। সন্ত্রাস মোকাবিলায় বিশ্বের সবক’টি দেশকে একযোগে উদ্যোগী হওয়ার আহ্বান জানান দুই নেতা।
গত বছর প্যারিসে অনুষ্ঠিত সিওপি-২১ শীর্ষ বৈঠকের সাফল্যে ভারতের ইতিবাচক ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদীকে অভিনন্দিত করেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট।

PG/SKD/DM/S