পিএমইন্ডিয়া
মার্কিন প্রতিরক্ষা সচিব মিঃ অ্যাশটন কার্টার মঙ্গলবার দেখা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমপ্রসারমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা প্রযুক্তি এবং বাণিজ্যিক উদ্যোগ সম্পর্কে দু’দেশের মধ্যে আলাপ-আলোচনার আবহে তাঁর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির চিন্তাভাবনা প্রতিরক্ষা ক্ষেত্রেও সম্প্রসারিত হবে বলে তিনি বিশেষভাবে আশাবাদী।
মার্কিন বিদেশ সচিব প্রধানমন্ত্রীকে জানান যে ভারতকে এক ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার ও সহযোগী হিসেবে মনে করে তাঁর দেশ। ক্রেতা-বিক্রেতার সম্পর্ক থেকে দুটি দেশই এখন নির্মাণ ও উৎপাদনের ক্ষেত্রে অংশীদারিত্বের সম্পর্কগড়ে তুলতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
দক্ষিণ এশিয়া এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে কথাবার্তা হয় প্রধানমন্ত্রী ও মার্কিন প্রতিরক্ষা সচিবের মধ্যে। আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কেও মত বিনিময় করেন তাঁরা। মিঃ কার্টার শ্রী মোদীকে জানান, ‘ভারসাম্যের পুনরুদ্ধার’ সম্পর্কিত মার্কিন নীতি এবং ‘পূবের জন্য কাজ করো’ সম্পর্কিত ভারতীয় নীতিটি একে অপরের পরিপূরক।
PG/SKD/DM/S