Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সকাশে মিস্টার বিল গেটস

প্রধানমন্ত্রী সকাশে মিস্টার বিল গেটস

প্রধানমন্ত্রী সকাশে মিস্টার বিল গেটস


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার বিল এন্ড মিলান্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার এবং ট্রাস্টি মিস্টার বিল গেটস সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে পরিচ্ছন্ন শক্তি উদ্যোগ, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্য বিধান, স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেন। মিস্টার বিল গেটস ভারতে পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্রে যেসব কাজ হয়েছে সেই কথা প্রশংসার সঙ্গে উল্লেখ করেন এবং হাইড্রোকার্বনের স্তরের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের খরচ কমানোর উপর জোর দেন।

মিস্টার গেটস বলেন, আর্থিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে প্রভূত অগ্রগতি হয়েছে। তিনি এই লক্ষ্যে যেসব প্রয়াস নেওয়া হয়েছে সেগুলিকে জোরদার করার জন্য সহায়তা দেবেন বলে উল্লেখ করেন। সারা দেশে বর্তমান ডাক ব্যবস্থার পরিকাঠামোকে গতিশীল করে হাইব্রিড পেমেন্ট ব্যাংক সৃষ্টির প্রসঙ্গ নিয়েও অলোচনা করা হয়।

স্বাস্থ্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মিস্টার গেটস যেসব কাজ করা হয়েছে সেগুলির সবিশেষ প্রশংসা করেন, বিশেষত: নতুন টীকা চালু করার প্রসঙ্গটিরও প্রশংসা করেন তিনি। স্বচ্ছ ভারত প্রচার অভিযান এবং স্বাস্থ্য বিধানের উন্নয়নে সরকারের তরফে গৃহীত প্রয়াসসমূহের কথা বিস্তারিতভাবে আলোচিত হয়।

SC/SRC/DSC/AGT