পিএমইন্ডিয়া
শ্রীলংকার প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীমতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা বন্দরনায়েকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সংগে সৌজন্য সাক্ষাৎ করেন| শ্রীমতি কুমারাতুঙ্গা ‘সংঘাত পরিহার ও পরিবেশ সচেতনতায় আন্তর্জাতিক ক্ষেত্রে হিন্দু-বৌদ্ধ প্রয়াস-সমবাদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন|
প্রধানমন্ত্রী শ্রীলংকায় সাম্প্রতিক সংসদীয় নির্বাচন সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে ও জনগনের সার্বিক অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ায় তা সে দেশের শক্তিশালী গণতন্ত্রের শক্তিকে প্রতিফলিত করেছে |
ভারত ও শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি শ্রীমতি কুমারাতুঙ্গা সে দেশে যে নেতৃত্বের ভুমিকা পালন করেছেন, প্রধানমন্ত্রী আন্তরিকভাবে তার প্রশংসা করেন| তিনি গভীর আস্থা প্রকাশ করেন যে, শ্রীলংকার সকল সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার পূরণ হবে এমন সামাজিক সম্প্রীতি ও মৈত্রীর সম্পর্কের পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযাত্রায়ও শ্রীমতি কুমারাতুঙ্গা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাবেন |
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, ভারত শ্রীলংকার সংগে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে | উভয় দেশই আত্মিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক গভীর ও স্থায়ী সম্পর্কের বন্ধনে আবদ্ধ রয়েছে | এই সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে তিনি শ্রীলংকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নিবিড়ভাবে যৌথ প্রয়াস অব্যাহত রাখার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন|
SC/AD/AGT./S/
Met former President of Sri Lanka, Mrs. Chandrika Kumaratunga. pic.twitter.com/RgRzu7jLZg
— Narendra Modi (@narendramodi) September 3, 2015