Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিশ্ব অর্থনীতির উপর এক শীর্ষ বৈঠকে পৌরোহিত্য করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে আগামীকাল সকালে “সাম্প্রতিক বিশ্বজনীন ঘটনাসমূহ: ভারতের জন্য সুযোগ” শীর্ষক এক উচ্চ পর্যায়ের পরামর্শমূলক বৈঠকে পৌরোহিত্য করবেন|

এই বৈঠকে ৪০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন| তাঁদের মধ্যে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা, সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র শীর্ষ স্থানীয় আধিকারিকরা, শিল্প সংস্থাসমূহের প্রতিনিধিরা, শীর্ষ স্থানীয় ব্যাঙ্কগুলোর কর্মকর্তাগণ, বিশিষ্ট অর্থনীতিবিদগণ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা|

সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলির প্রভাব সহ ওই প্রেক্ষাপটে ভারত কিভাবে এগুলোর সদ্ব্যবহার করতে পারে সেসম্পর্কে বিস্তারিত প্রেক্ষিতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে|