পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এর আরও তিনটি নতুন শাখা স্থাপিত হতে চলেছে মহারাষ্ট্রের নাগপুরে, অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি’তে এবং পশ্চিমবঙ্গের কল্যাণীতে। এজন্য ব্যয় হবে ৪৯৪৯ কোটি টাকা।
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই তিনটি নতুন এইমস্ স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়। মেডিকেল পঠন-পাঠন, নার্সিং এডুকেশন এবং দেশের নাগরিকদের কাছে ভালো ও উন্নতমানের চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে এইমস্ কাজ করে যাবে। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানগুলিতে ৯৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালও গড়ে তোলা হবে। এছাড়াও , প্রত্যেকটি এইম্স-এ থাকবে পঠন-পাঠন সংক্রান্ত ব্লক, প্রশাসনিক ব্লক, আয়ুষ ব্লক, প্রেক্ষাগৃহ, নার্সিং কলেজ, রাত্রিতে থাকার ব্যবস্থা, হোস্টেল ও আবাসিক ব্যবস্থার সুযোগ।
মঞ্জুরীকৃত ৪৯৪৯ কোটি টাকার মধ্যে মঙ্গলাগিরি’তে এইম্স গড়ে তুলতে খরচ হবে ১৬১৮ কোটি টাকা, নাগপুরে ১৫৭৭ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের কল্যাণী’তে ১৭৫৪ কোটি টাকা।
এইম্স-এর এই নতুন শাখাগুলি প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট অঞ্চলে চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে এতদিন যে অপ্রতুলতা ও ভারসাম্যহীনতা ছিল, তা দূর করা যাবে। উন্নতমানের চিকিৎসা ও মেডিকেল পঠন-পাঠনের সুযোগও এর ফলে সম্প্রসারিত হবে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র (বিদর্ভ) ও পশ্চিমবঙ্গের বিরাট সংখ্যক মানুষ এর ফলে উপকৃত হবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় ছ’টি নতুন এইম্স ইতিমধ্যেই চালু হয়েছে। অন্যদিকে, রায়বেরিলিতে এইম্স তৈরির কাজ বর্তমানে চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ভাষণে এই নতুন এইম্স স্থাপনের কথা ঘোষণা করেছিলেন।
PG/SKD/SB/S
Cabinet approved setting up of 3 new AllMS at Nagpur in Maharashtra, at Manglagiri in Andhra Pradesh and at Kalyani in West Bengal.
— PMO India (@PMOIndia) October 7, 2015
New AIIMS will be established for providing quality medical education, nursing education and also to provide tertiary healthcare facilities
— PMO India (@PMOIndia) October 7, 2015
People of Andhra Pradesh, Maharashtra (Vidarbha) & West Bengal along with adjoining States and region will be beneficiary of this project.
— PMO India (@PMOIndia) October 7, 2015