Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় তামিলনাড়ু ও তেলেঙ্গানায় নতুন দুটি এইমস্‌ স্থাপনে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় তামিলনাড়ুর মাদুরাইয়ে ১,২৬৪ কোটি টাকা ব্যয়ে তেলেঙ্গানার বিবিনগরে ১ হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে দুটি এইমস্‌ প্রতিষ্ঠান স্থাপনে অনুমোদন দিয়েছে। এছাড়াও, মন্ত্রিসভা এই দুটি চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য একটি করে নির্দেশক পদ তৈরিতেও মন্ত্রিসভার সায় মিলেছে। নির্দেশকদের মূল বেতন হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা, সেই সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা সহ মাসিক বেতনের মোট পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

প্রস্তাবিত প্রতিটি এইমস্‌ – এ ১০০টি এমবিবিএস আসন এবং ৬০টি নার্সিং আসন থাকবে। ১৫ – ২০টি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট স্থাপনের প্রস্তাবও রয়েছে। এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে রোগী-শয্যা সংখ্যা হবে প্রায় ৭৫০। আশা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলি চালু হলে প্রতিদিন বহির্বিভাগে ১ হাজার ৫০০ জন রোগী এবং হাসপাতালে চিকিৎসাধীন প্রায় হাজার রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে।

এই এইমস্‌ প্রতিষ্ঠানগুলি স্থাপিত হলে প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও, প্রতিষ্ঠানগুলির নিকটে গড়ে ওঠা বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা ও পরিষেবা প্রদান ক্ষেত্রে বহু সংখ্যক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

***

CG/BD/SB