Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তগুলি তুলে ধরেছেন

প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তগুলি তুলে ধরেছেন


নয়াদিল্লি, ১৭ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে অত্যন্ত আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন।তিনি বিশেষ করে ‘শক্তিপীঠ মাতা জয়ন্তী’-র আশীর্বাদধন্য এই অঞ্চলের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

 

‘এক্স’ হ্যান্ডেলে এ ধারাবাহিক পোস্টের মাধ্যমে এই মুহূর্তগুলি তুলে ধরে শ্রী মোদী বলেন:

 

পরিবেশ-বান্ধব পরিবহনের (গ্রিন মোবিলিটি) পথে ভারত এক বড় পদক্ষেপ নিল!

 

জিন্দ থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন-চালিত ট্রেনের যাত্রার সূচনা করা হলো।

 

এই অসাধারণ সাফল্য ভারতীয় রেলের কর্মীদের উদ্ভাবনী শক্তি ও নিষ্ঠারই প্রতিফলন। এটি ‘আত্মনির্ভর ভারত’-এর এক গর্বের প্রতীক এবং পরিচ্ছন্ন ও ভবিষ্যৎ-উপযোগী পরিবহন ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতির পরিচায়ক।

https://x.com/narendramodi/status/2078029494770909535?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078029494770909535%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

 

 

হরিয়ানার জিন্দে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা শুরু করতে পেরে আমি গর্বিত। একটি পরিচ্ছন্ন, সবুজ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার পথে এটি একটি বড় মাইলফলক। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনটি শুধু ভারতের প্রযুক্তিগত দক্ষতারই প্রতীক নয়, এটি সমগ্র বিশ্বের জন্য একটি দৃষ্টান্তও স্থাপন করেছে।

 

https://x.com/narendramodi/status/2078029494770909535?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078029494770909535%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

 

জিন্দের উন্নয়ন কর্মসূচিতে হরিয়ানা থেকে আসা আমার পরিবারের সদস্যদের উৎসাহ নতুন শক্তি সঞ্চার করেছে। 

 

https://x.com/narendramodi/status/2078055045971750929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078055045971750929%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

জিন্দ ও সোনিপতের মধ্যে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা একবিংশ শতাব্দীর প্রযুক্তির দিকে ভারতের জন্য একটি বড় পদক্ষেপ। এই ট্রেনের সম্ভাবনার কথা শুনে দেশের প্রত্যেক নাগরিক গর্বিত হবেন!

 

https://x.com/narendramodi/status/2078055393855496544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078055393855496544%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

২০১৪ সালের আগের পরিস্থিতি একই থাকলে, বিশ্বব্যাপী তেল সংকট ভারতের রেল ব্যবস্থাকে অচল করে দিত। কিন্তু আমাদের সরকার দূরদর্শী এবং সমস্যার বাস্তব সমাধান করে। এর ফল এখন দেশ দেখতে পাচ্ছে।

 

https://x.com/narendramodi/status/2078055681664659928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078055681664659928%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

হরিয়ানার ডাবল-ইঞ্জিন সরকার রাজ্যের ছেলেমেয়েদের জন্য সম্ভাব্য সব ধরনের খেলাধুলোর সুবিধা প্রদান করছে। আসন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর জন্য আমি রাজ্যের তরুণ বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ করছি…

 

https://x.com/narendramodi/status/2078055964796960831?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078055964796960831%7Ctwgr%5Eb09f2e21c1750369fa4bd46aebe948f09c539e52%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2285869reg%3D3lang%3D1

 

SC/PM/NS…