Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন


নয়াদিল্লি, ৯ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। 

 

সোমনাথে প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী পবিত্র সোমনাথ মন্দিরে সোমনাথ অম্রুত মহোৎসবে অংশগ্রহণ করবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির ভারতীয় সভ্যতার ঐতিহ্য ও চিরস্থায়ী আস্থার প্রতীক। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোমনাথ অম্রুত মহোৎসবের আয়োজন করা হয়েছে।

 

এই উদযাপনের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একগুচ্ছ পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন। তিনি বিশেষ মহাপুজোয় অংশ নেওয়ার পর কুম্ভাভিষেক এবং ধ্বজারোহণে যোগ দেবেন। মন্দিরের ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে দেবতার প্রতি এই মন্দির উৎসর্গের প্রক্রিয়া সম্পন্ন হবে। 

 

সোমনাথ মন্দিরের সমৃদ্ধ ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যকে স্মরণ করে শ্রী মোদী একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন। 

 

ভাদোদরায় প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী ভাদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন। এই প্রকল্পে ১০০০ ছাত্র এবং ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আধুনিক খাবার জায়গা, গ্রন্থাগার এবং প্রেক্ষাগৃত থাকছে এই হস্টেলে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সর্দারধাম কমপ্লেক্সে অভ্যর্থনা কক্ষ, খাবার জায়গা, বৈদ্যুতিন গ্রন্থাগার সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে ঘুরে দেখবেন।  

 

 

SC/CB/NS