Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ২ নভেম্বর ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন


নতুন দিল্লি, ০১ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ নভেম্বর নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকাল ৪টা ৩০ নাগাদ ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তিনি।

চার দিনের এই শিখর সম্মেলন আয়োজিত হবে ২০২৬-এর ২ থেকে ৫ নভেম্বর। শিখর সম্মেলনের থিম ‘বিনিয়োগ, উদ্ভাবন, অনুপ্রেরণা।’ 

ভারত আরই-২০২৬ ১৩০টিরও বেশি দেশের অংশগ্রহণকারীদের আকৃষ্ট করবে, যার মধ্যে ৪০ জনের বেশি মন্ত্রী ছাড়াও থাকবেন নীতিনির্ধারক, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প নেতারা। এটি স্বচ্ছশক্তি বিনিয়োগ, শিল্পে যোগাযোগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের বিশ্ব মঞ্চ হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য সহযোগী দেশ হিসেবে অংশ নেবে।

তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল – অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ তাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং উৎপাদন ক্ষমতা প্রদর্শন করবে।

ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ) অ্যাসেম্বলির নবম অধিবেশন এবং চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন (আইসিজিএইচ)-এর সঙ্গেই শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে ভারত-আরই আলোকপাত করবে স্বচ্ছশক্তি ক্ষেত্র জুড়ে বিনিয়োগ, শিল্প এবং প্রযুক্তি অংশীদারিত্বের উপর, সেখানে আইএসএ অ্যাসেম্বলি অর্থ এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা সহ সৌর শক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে। আইসিজিএইচ আলোকপাত করবে গ্রিন হাইড্রোজেন প্রযুক্তি, বিনিয়োগ এবং বৃদ্ধির উপর। এইসঙ্গে, এই তিনটি মঞ্চ আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করবে এবং স্বচ্ছ শক্তি স্থাপনকে ত্বরান্বিত করবে।

আরই-ইনভেস্ট-এর উত্তরাধিকারকে ভিত্তি করে, ভারতের ফ্ল্যাগশিপ নবীকরণযোগ্য শক্তি বিনিয়োগ শিখর সম্মেলন, ভারত-আরই ২০২৬ স্বচ্ছ শক্তি ক্ষেত্র জুড়ে আন্তর্জাতিক যোগাযোগের জন্য বিস্তৃত মঞ্চের ব্যবহার করবে। শিখর সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশন, মন্ত্রীস্তরের আলোচনা, সিইও গোলটেবিল বৈঠক এবং দেশ এবং রাজ্যগুলির জন্য পৃথক অধিবেশনের পাশাপাশি যোগাযোগ, বিনিয়োগ অংশীদারিত্ব এবং প্রকল্প উন্নয়নের প্রসার ঘটাতে আয়োজিত হবে বাণিজ্য-বাণিজ্য, বাণিজ্য-সরকার এবং সরকার-সরকার বৈঠক। এক্সপোতে ৪০০-র বেশি প্রদর্শনকারী থাকবে, তারা প্রদর্শন করবে উন্নত প্রযুক্তি, ভারতের উৎপাদন ক্ষমতা এবং বিকল্প শক্তি সন্ধানে স্বচ্ছ শক্তির সমাধান। 

 

SC/AP/SKD