পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন। দুপুর ১২-টা নাগাদ প্রধানমন্ত্রী ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণ দেবেন।
বিকেল ৫-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।
ভদোদরায় প্রধানমন্ত্রী ওয়েসটার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ৩টি গুরুত্বপূর্ণ শাখা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২০,৭০০ কোটির বেশি টাকায় এই ৩২৬ রুট কিলোমিটার তৈরি করা হয়েছে। এরমধ্যে আছে নিউসানন্দ উত্তর- নিউ মকরপুরা, নিউ উম্বারগাঁও- নিউ সাফালে এবং নিউ সাফালে- নিউ জেএনপিটি শাখা।
জওহরলাল নেহরু পোর্ট অথরিটির সঙ্গে সরাসরি যোগাযোগে রপ্তানির জন্য পণ্য চলাচল দ্রুত হবে। শিল্পাঞ্চল এবং বন্দরের মধ্যে যোগাযোগ শক্তিশালী হবে। কমবে লজিস্টিক খরচ এবং মুম্বাই রেলওয়ে নেটওয়ার্কের জ্যামজট কমবে।
এই শাখাগুলি হওয়ার ফলে ডেডিকেটড ফ্রেট করিডর নেটওয়ার্ক পুরোপুরি চালু হয়ে যাবে। এই পরিকাঠামো দেশের লজিস্টিক পরিমণ্ডলকে শক্তিশালী করবে, বহুপাক্ষিক যোগাযোগ বাড়বে, যান চলাচলের সময় কমবে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে সুষ্ঠুভাবে পণ্য সরবরাহের সুবিধা হবে।
প্রধানমন্ত্রী নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বারগাঁও এবং মুম্বাই-এর নিউ জেএনপিটি-র থেকে নতুন পণ্যবাহী ট্রেন পরিষেবার সুচনা করবেন। এছাড়া, তিনি তান্ডারোড এবং ভদোদরা প্রতাপ নগরের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা করবেন।
প্রধানমন্ত্রী জোবাত-তান্ডারোডের নতুন রেল লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ছোটা উদেপুর- ধার প্রকল্পের অঙ্গ এই নতুন রেল লাইনটি জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে আদিবাসী অধ্যুষিত আলি রাজপুরের যোগাযোগ ঘটাবে।
প্রধানমন্ত্রী ৯,৭০০ কোটি টাকার বেশি মূল্যের ৩২৯ কিলোমিটার দীর্ঘ ৩টি রেল প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি যাত্রী ও পণ্য বহনের ক্ষমতা বাড়াবে। জ্যাম জট কমাবে এবং গুজরাট ও মধ্যপ্রদেশের মধ্যে যোগাযোগ শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী ১,৭৮০ কোটি টাকা মূল্যের ৩টি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী ২৬শো কোটি টাকা মূল্যের গুজরাট সরকারের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী মুম্বাইতে বিশ্বের অন্যতম সর্ব বৃহৎ এবং সবচেয়ে প্রভাবশালী বার্ষিক ফিনটেক সম্মেলন গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করবেন। সপ্তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে ৮ থেকে ১১ সেপ্টেম্বর। নীতি প্রণেতা, নিয়ামক, কেন্দ্রীয় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, প্রযুক্তি সংস্থা, বিনিয়োগকারী, শিক্ষাবিদ এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষকে এই মঞ্চে হাজির করবে এই সম্মেলন। আর্থিক ভবিষ্যতের চূড়ান্ত রূপ নিয়ে আলোচনা করার জন্য।
এবারের জিএফএফ ২০২৬-এর থিম “পোটেনশিয়্যাল টু ইমপ্যাক্ট; অ্যাজান্টিক এআই, টোকেনাইজেশন, কোয়ামটাম-ট্রাস্টেড, কানেক্টেড, গ্লোবাল সিন্টেম্স ফর ইনক্লুসিভ ফিনান্স।“
SC/AP /CS…