Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধান প্রধান বন্দর কর্তৃপক্ষ বিল ২০১৬’র সংশোধনপ্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধান প্রধান বন্দর কর্তৃপক্ষ বিল ২০১৬-তে সরকারিভাবে সংশোধন আনার প্রস্তাবেআজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিলটি বর্তমানে সংসদে মুলতুবি রয়েছে।দপ্তর- সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশক্রমেই এই সংশোধন প্রস্তাব নিয়ে আসাহয়।

বিলের যে সমস্ত বিষয়ে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে –কর্মরত কর্মীদের মধ্য থেকে বন্দর কর্তৃপক্ষ পর্ষদ নিযুক্ত শ্রম প্রতিনিধির সংখ্যা একথেকে বাড়িয়ে দুই করা, শ্রমিক-কর্মী স্বার্থ রক্ষাকারী সদস্য-প্রতিনিধির কার্যকালেরমেয়াদ তিন বছরে নির্দিষ্ট রাখা, সংশ্লিষ্ট সদস্যকে উপুর্যপরি দুটি মেয়াদের বেশিপ্রতিনিধিত্ব করার সুযোগ না দেওয়া, অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে পর্ষদের সদস্য পদথেকে তাঁকে সরিয়ে দেওয়া, বন্দর কর্তৃপক্ষ পর্ষদের ন্যূনতম সদস্য সংখ্যা দুই এবংসর্বাধিক চার-এ বেঁধে রাখা, প্রিসাইডিং অফিসার এবং অ্যাডজুডিকেটরি বোর্ডেরসদস্যদের এক নির্বাচক কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্তি, প্রিসাইডিংঅফিসার এবং অ্যাডজুডিকেটরি বোর্ডের সদস্যদের সুনির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করে পদথেকে অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাদান ইত্যাদি।

PG/SKD/ SB