পিএমইন্ডিয়া
প্রধান প্রধান বন্দর কর্তৃপক্ষ আইন, ১৯৬৩’র পরিবর্তনের উদ্দেশ্যে প্রধানপ্রধান বন্দর কর্তৃপক্ষ বিল, ২০১৬ পেশ করার বিষয়টি বুধবার অনুমোদিত হলপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে। এর ফলে, আরও বেশি দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষেত্রে ক্ষমতায়ন ঘটবে প্রধানপ্রধান বন্দরগুলির। একইসঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা থাকবেবিভিন্ন বন্দর কর্তৃপক্ষের। এজন্য ঐ বন্দরগুলির প্রাতিষ্ঠানিক কাঠামোরও আধুনিকীকরণঘটবে।
বন্দর পরিকাঠামোর প্রসার এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধার বাস্তবায়নেসিদ্ধান্ত গ্রহণের বিষয়টির বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে প্রস্তাবিত বিলে। শুধুতাই নয়, বন্দর প্রশাসন ও পরিচালন ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি ঘটবে বলে প্রস্তাবিতবিলটিতে আশা প্রকাশ করা হয়েছে।