পিএমইন্ডিয়া
ভারী বৃষ্টিপাতের কারণে উজ্জ্বয়িনীর কুম্ভমেলায় প্রাণহানির ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মেলায় সমবেত সকল সাধুসন্ত, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা কামনায় প্রার্থনা করেছেন তিনি।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রবল বর্ষণে কুম্ভমেলায় জীবনহানির ঘটনায় আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে এই অবস্থা কাটিয়ে ওঠার মতো শক্তি দেওয়ার জন্য আমি প্রার্থনা জানাই সর্বশক্তিমানের কাছে।
আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমার আশা। কুম্ভে সমাগত সকল সাধুসন্ত, পুণ্যার্থী ও পর্যটকদের সুস্থতা ও নিরাপত্তার জন্য প্রার্থনা জানাই।”
PG/SKD/DM/S
Anguished over the loss of lives at the Kumbh due to heavy rains. May Almighty give strength to the bereaved families to overcome the grief.
— Narendra Modi (@narendramodi) May 5, 2016
I hope the injured recover quickly. I pray for the safety & well-being of all saints, pilgrims and tourists at the Kumbh.
— Narendra Modi (@narendramodi) May 5, 2016