Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রবাসীভারতীয়দের ভারত উন্নয়ন ফাউন্ডেশন তুলে দেওয়ার মাধ্যমেবিদেশে বসবাসকারী ভারতীয়দেরঅবদানকে ভারতের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে কাজে লাগানোর প্রস্তাব : সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


 

প্রবাসী ভারতীয়দেরভারত উন্নয়ন ফাউন্ডেশন তুলে দিয়ে বিদেশে বসবাসকারী ভারতীয়দের সহায়তা ও অবদানকে গঙ্গারদূষণ মুক্তি এবং স্বচ্ছ ভারত কর্মসূচির মতো জাতীয় উন্নয়ন প্রকল্পগুলিতে বিনিয়োগেরএকটি প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।   

উল্লেখ্য, প্রবাসীভারতীয়দের ভারত উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভারঅনুমোদনক্রমে ২০০৮ সালে। একটি স্বশাসিত সংস্থা হিসেবেই এটির আত্মপ্রকাশ। ভারতেরসামাজিক উন্নয়ন প্রকল্পগুলিতে মানবতাবাদী প্রবাসী ভারতীয়দের অবদানকে কাজে লাগাতেইএই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। কিন্তু ২০০৮-এর ডিসেম্বর থেকে ২০১৫-র মার্চ পর্যন্তফাউন্ডেশনের সংগৃহীত তহবিলের পরিমাণ দাঁড়ায় মাত্র ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা। এইপরিস্থিতিতে এই ফাউন্ডেশনকে এভাবে টিকিয়ে রাখার যৌক্তিকতা সম্পর্কে একটিপর্যালোচনারও ব্যবস্থা করা হয়। এর ভিত্তিতে স্থির হয় যে কেন্দ্রীয় সরকারের বিভিন্নউন্নয়নমূলক কর্মসূচিতে প্রবাসী ভারতীয়দের অবদানকে কাজে লাগানোর যথেষ্ট সুযোগরয়েছে। এই কারণে, এক অছি পরিষদের নবম বৈঠকে স্থির হয় যে এই ফাউন্ডেশনকে তুলে দেওয়াহলে প্রবাসী ভারতীয়দের অবদানকে ভারতের আর্থ-সামাজিক প্রকল্পগুলিতে ব্যবহার করাযাবে। অছি পরিষদটি তুলে দেওয়া হবে এ বছরের ৩১ মার্চ থেকে।  

 

PG/SKD/DM