Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রসঙ্গ মৎস্যচাষ : ভারত-বাংলাদেশ চুক্তি


আজ এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মৎস্যচাষ সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গত সেপ্টেম্বর, ২০১১-তে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ চুক্তিটি সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং।

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক চুক্তিটি দু’দেশের সম্পর্ককেআরও নিবিড় ও জোরদার করে তুলেছে। এর আওতায় দু’পক্ষই যে সমস্ত বিষয়ে ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করেছে তার ফলশ্রুতিতে মৎস্যচাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার প্রসার ও উন্নয়ন সম্ভব হয়ে উঠেছে।

সম্পাদনের দিন থেকে চুক্তিটি কার্যকর থাকবে পরবর্তী পাঁচ বছরের জন্য। তবে, কোন পক্ষ যদি এই চুক্তিটি কোন সময় বাতিল করতে চায় তাহলে অন্য পক্ষকে কমপক্ষে ছ’মাস আগে তা লিখিতভাবে জানাতে হবে। আবার, দু’পক্ষই সম্মত হলে চুক্তিটির মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানো যেতে পারে।

PG/SKD/DM/….