Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন উচ্চ পদস্থসরকারি আধিকারিক শ্রী নরেশ চন্দ্রের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


ভূতপূর্ব পদস্থসরকারি আধিকারিক শ্রী নরেশ চন্দ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“শ্রী নরেশচন্দ্র ছিলেন অসাধারণ দক্ষতাসম্পন্ন একজন সরকারি আধিকারিক। সরকারি নীতি ও প্রশাসনেতিনি এক অবিস্মরণীয় স্বাক্ষর রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমি ব্যথাহত।

মার্কিনযুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সময় তিনি আমাকে এক নৈশভোজেআপ্যায়িত করেছিলেন। সেই সময় নরেশজির সঙ্গে আমার যে গভীর ও অন্তর্দৃষ্টিমূলক আলোচনাহয়েছিল, তার কথা এখনও আমি স্মরণ করতে পারি। ভারত-মার্কিন বলিষ্ঠ মৈত্রী সম্পর্কেতিনি ছিলেন বিশ্বাসী”।

PG /SKD// SB