Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাণী স্বাস্থ্য নিয়ে ভারত ও ভিয়েতনামের মধ্যে ‘মৌ’


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রাণী স্বাস্থ্য বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে ইতিমধ্যে সাক্ষরিত ‘মৌ’-এর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে| এই ‘মৌ’ সেপ্টেম্বর, ২০১৪ সারলে স্বাক্ষরিত হয়।

ভারত এবং ভিয়েতনামের মধ্যে যৌথ কর্মসূচির মাধ্যমে প্রাণী-স্বাস্থ্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই ‘মৌ’ –এর লক্ষ্য। এই সমঝোতা চুক্তির মাধ্যমে প্রাণীরোগ সম্পর্কিত পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্যের আদান-প্রদান এবং এসম্পর্কে উভয় দেশের মানব সম্পদের প্রশিক্ষণে সহযোগিতার পাশাপাশি এই চুক্তিতে মাংস প্রক্রিয়াকরণ ইত্যাদি বিষয়েও তথ্য আদান-প্রদানে সহায়তা করা হবে|

এই চুক্তি ১০ বছর বলবৎ থাকবে। অবশ্য ছয় মাসের নোটিস জারি করে উভয় দেশের মধ্যে যে কোন পক্ষ এই চুক্তি বাতিল করতে পারবে।

SC/JC/DSC/