পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২ জুলাই ২০২৬
|
১. |
অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক ভারত-জাপান যৌথ ঘোষণা |
সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা। |
|
২. |
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-জাপান যৌথ বিবৃতি |
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত-জাপান সম্পর্ককে একটি কৌশলগত গবেষণা ও উন্নয়ন অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করে। ‘ভারত-জাপান এআই উদ্যোগ’-এর ভিত্তির ওপর দাঁড়িয়ে এই যৌথ বিবৃতিটি একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার লক্ষ্য হল, নিরাপদ, সুরক্ষিত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং মানব-কেন্দ্রিক এআই-এর অভিন্ন দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নের লক্ষ্যে এআই প্রযুক্তি-কাঠামো জুড়ে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলা। |
|
৩. |
জ্বালানি সক্ষমতা ও সুস্থিতিশীলতা বিষয়ক যৌথ বিবৃতি |
অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের কৌশলগত মজুত এবং সংরক্ষণ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতাকে জোরদার করা। সামুদ্রিক জ্বালানি পরিবহন সংক্রান্ত সামগ্রিক মূল্য-শৃঙ্খল বা ভ্যালু চেইন জুড়ে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করা। |
|
৪. |
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন |
ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী তথা ২০২৭ সালকে ‘ভারত-জাপান যৌথ দিগন্তের বছর’ হিসেবে উদযাপনের লক্ষ্যে ধারাবাহিক কিছু স্মারক অনুষ্ঠানের রূপরেখাকে তুলে ধরা। |
|
৫. |
ভারত-জাপান কো-অপারেটিভ বায়োগ্যাস ফর গ্রোথ (সিবিজি) উদ্যোগের জন্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা |
দুগ্ধ সমবায়গুলির বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারত জুড়ে ১,০০০টি বায়োগ্যাস ও জৈব সার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে সহযোগিতাকে উৎসাহিত করা। |
|
৬. |
ব্যাটারি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
একটি নির্ভরযোগ্য, সুস্থিতিশীল ও সুস্থায়ী ব্যাটারি সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে ব্যাটারি-সংক্রান্ত প্রকল্পে সহযোগিতার প্রসার এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধার বিস্তার ঘটাবে। |
|
৭. |
ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
দ্বিপাক্ষিক বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ স্থাপন, কারিগরি সহযোগিতা এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে ওষুধ শিল্পের সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা, যার মধ্যে রয়েছে ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস’ এবং ‘কি স্টার্টিং মেটেরিয়ালস’। |
|
৮. |
ভূতাত্ত্বিক এবং খনিজ অনুসন্ধানের ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা |
কারিগরি দক্ষতা বিনিময়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান বিষয়ক সহযোগিতা জোরদার করবে। |
|
৯. |
ইন্ডিয়া এআই মিশন এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা |
ব্যবসায়িক পর্যায়ে বোঝাপড়ার মাধ্যমে ইন্ডিয়াএআই মিশন এবং জাপানের GENIAC উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া, এআই নীতি ও প্রতিবন্ধকতা বিষয়ক ওয়েবিনার এবং কম্পিউটিং রিসোর্স ব্যবহারের সুযোগের মাধ্যমে যৌথ প্রকল্পে সহায়তা প্রদান। |
|
১০. |
নেক্সট জেনারেশন মবিলিটি পার্টনারশিপ বিষয়ক সহযোগিতা সমঝোতা |
এটি ‘নেক্সট জেনারেশন মবিলিটি পার্টনারশিপ’ (এনজিএমপি) বাস্তবায়নের একটি কাঠামো গড়ে তুলবে, যা ২০২৫ সালের অগাস্ট মাসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয়েছিল। এনজিএমপি রেল, মোটরগাড়ি ও সড়ক পব়িকাঠামো, বিমান চলাচল, জাহাজ নির্মাণ ও বন্দর, লজিস্টিকস এবং নগর উন্নয়নের মত ক্ষেত্রে বেসরকারি নেতৃত্বাধীন সহযোগিতা ও বিনিয়োগকে ত্বরান্বিত করবে; এর ফলে ভারত তৃতীয় কোনও দেশে রপ্তানির লক্ষ্যে ‘মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বের জন্য ভারতে উৎপাদন)-এর একটি কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। |
|
১১. |
ভারতের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার প্ল্যাটফর্ম (C-CAMP) এবং জাপানের RIKEN মধ্যে সমঝোতা চুক্তি |
স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও পরিবেশ ক্ষেত্রকে যুক্ত করে ডিপ-টেক ও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষাগত ও অনুবাদ সংক্রান্ত গবেষণা এবং স্টার্ট-আপ-কেন্দ্রিক উদ্ভাবনের জন্য একটি কাঠামো গড়ে তোলা। |
|
১২. |
ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং জাপানের রিকেন (RIKEN)-এর মধ্যে সমঝোতা চুক্তি |
দুটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান বিষয়ক গবেষণায় সহযোগিতার একটি কাঠামো তৈরি করা। |
|
১৩. |
আইআইটি বম্বে, ভারতজেন টেকনোলজি ফাউন্ডেশন এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্সের মধ্যে সমঝোতা চুক্তি |
যৌথ গবেষণা ও মতবিনিময়ের মাধ্যমে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে উন্নত বৈজ্ঞানিক যুক্তি-বিশ্লেষণ ক্ষমতার অধিকারী এলএলএম তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। |
|
১৪. |
এলএলএম উন্নয়ন নিয়ে সর্বম এআই (SarvamAI) এবং প্রেফার্ড নেটওয়ার্কের মধ্যে সমঝোতা চুক্তি |
ফাউন্ডেশন মডেল সহ এআই প্রযুক্তির সহযোগিতার একটি কাঠামো তৈরি করা। |
|
১৫. |
ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং জাপান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার-এর মধ্যে সমঝোতা চুক্তি |
এটি ন্যাশনাল ইন্টারনেট রেজিস্ট্রি কার্যক্রম, IPv6 গ্রহণ, ইন্টারনেট সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থী ও পেশাজীবীদের পারস্পরিক আদান-প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে ফোরামে ইন্টারনেট প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটাবে। |
|
১৬. |
ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি এবং জাপানের ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সির মধ্যে চিঠি বিনিময় |
এটি আর্থিক পরিষেবার বিকাশ, নিয়ন্ত্রণ ও তদারকি এবং বিশেষ করে ফিনটেক ও রেগটেক (RegTech)-এর ক্ষেত্রে আর্থিক বাজারের প্রবণতা ও সর্বোত্তম কার্যপদ্ধতি বিষয়ক তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। |
ক্রমিক নং | ফলাফল | বিবরণ |
|---|
SC/MP/NS…
These outcomes reflect the commitment to deepening the India-Japan cooperation across key sectors and unlocking new opportunities for growth, innovation and development. https://t.co/sGmcNFW0fy
— Narendra Modi (@narendramodi) July 2, 2026
It is wonderful to meet Prime Minister Sanae Takaichi in Delhi. Japan is an important partner of India and we are confident that our ties will get even stronger in the times to come. Our talks today covered the full range of the India-Japan Special Strategic and Global… pic.twitter.com/uxVvrOj2u6
— Narendra Modi (@narendramodi) July 2, 2026
Prime Minister Takaichi and I believe that technology partnership will become the strongest pillar of our cooperation. To realise this vision, we have today issued a Joint Statement in the field of AI. Several leading institutions of India’s AI ecosystem have also signed… pic.twitter.com/KoqrFdzYCI
— Narendra Modi (@narendramodi) July 2, 2026