পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের ফরাক্কা ব্যারেজ প্রকল্পের ১৪.৮৬ হেক্টর জমি অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষকে হস্তান্তরের বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পেল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাহাজ চলাচল সম্পর্কিত একটি নতুন লক নির্মাণকল্পে জমি হস্তান্তরের এই প্রস্তাব করা হয়। জমির দাম হল আনুমানিক ২ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার ১৬০ টাকা। এই অর্থ ব্যয় করবে ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ। এই লক নির্মাণের বিষয়টি ‘জল মার্গ বিকাশ প্রকল্পে’র আওতায় একটি বিশেষ কর্মসূচি।
উল্লেখ্য, বর্তমানে ফরাক্কা ব্যারেজ প্রকল্পে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের যে লকটি রয়েছে তারই সমান্তরাল একটি লক তৈরি করা হবে জমি হস্তান্তরের পর।
PG/SKD/DM