Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়াল ম্যাক্রোঁ’র সঙ্গে প্রধানমন্ত্রীর দূরভাষিক কথপোকথন


ইংরাজি নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়াল ম্যাক্রোঁর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেন।

ভারতের জনগণ এবং তাঁর পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বিয়াররিৎস এবং শাতিল্যে সহ বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন। ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের অগ্রগতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

দুই নেতা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উভয় রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিরক্ষা অসামরিক পারমাণবিক শক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে উভয় নেতা যোগাযোগ রাখার বিষয়ে সহমত পোষণ করেন।

 ***

CG/CB/SB