পিএমইন্ডিয়া
সিঙ্গল সুপার ফসফেট (এস এস পি) ইউনিটগুলির ক্ষেত্রে উৎপাদন ক্ষমতার ন্যূনতম মাত্রাপূরণের যে বাধ্যবাধকতা ছিল তা দূর করার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সারের ক্ষেত্রে নীতি সংশোধনের বিষয়টিতে বিশেষভাবে জোর দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভা। এর আগে এন বি এস প্রকল্পের আওতায় ভর্তুকি সহায়তা লাভের জন্য ন্যূনতম মাত্রা পূরণ করতে হতো ফসফেট উৎপাদন প্রকল্পগুলিতে।
উৎপাদন ক্ষমতার ন্যূনতম ব্যবহার বা মাত্রা পূরণ সম্পর্কিত বাধ্যবাধকতা দূর করার ফলে এখন থেকে ফসফেট উৎপাদনকারী ইউনিটগুলি অন্যান্য সার কারখানার মতোই ভর্তুকি সহায়তা লাভ করতে পারবে কৃষি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে।
PG/SKD/SB