পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে নিম্নলিখিত প্রস্তাবগুলি অনুমোদিত হয়েছে :
১) নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল্স ত্রিবাঙ্কোর লিমিটেডের (এফএসিটি) অধীনের থাকা ৪৮১.৭৯ একর জমি কেরালা সরকারকে বিক্রয় করা হবে,
· ১৫০ একর জমি একর প্রতি ১ কোটি টাকা দরে বিক্রয় (পরিবর্তে, এফএসিটি-কে ১৪৩.২২ একর জমির পূর্ণ অধিকার দিতে কেরালা সরকার সম্মত হয়েছে)। এবং
· অবশিষ্ট ৩৩১.৭৯ একর জমির মূল্য স্হির হয়েছে একর প্রতি ২.৪৭৫৮ কোটি টাকা হিসেবে।এর্নাকুলামের জেলা শাসকের মূল্য নিরুপনের ভিত্তিতে এই মূল্য ধার্য হয়।
২) বর্তমান পুঁজি ঘাটতি দূর করা, হিসাব-নিকাশ পত্রে ত্রুটি সংশোধন এবং সংস্হার সুস্হায়ী অগ্রগতির লক্ষ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রকল্পগুলি রুপায়ণ করে সংস্হাটির ব্যবসায়িক এবং আর্থিক কাজকর্ম আরও বাড়াতে এফএসিটি-র অধীনে থাকা জমির বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থকে কাজে লাগানো।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের কাছে এফএসিটি-র যে দেনা রয়েছে তা মেটানোর পাশাপাশি সার উৎপাদন ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনই কাঁচামাল এবং উৎপাদিত পণ্যসামগ্রী সুচারু রুপে পরিচালনা করা সম্ভব হবে।
উল্লেখ করা যেতে পারে এই সংস্হাটি সার উৎপাদনের জন্য জ্বালানী হিসেবে ইতিমধ্যেই এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু করেছে। এরফলে জ্বালানী ব্যবহারে দক্ষতা যেমন বাড়বে তেমনই সংস্হাটিকে পরিবেশ বান্ধব হয়ে উঠতেও সহায্য করবে।
CG/BD/NS/