পিএমইন্ডিয়া
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী জুহা সিপিলা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সোমবার টেলিফোন করেন।
এদেশে পণ্য ওপরিষেবা কর জিএসটি’র ঐতিহাসিক ও সফল রূপায়ণের জন্য প্রধানমন্ত্রী সিপিলাপ্রধানমন্ত্রী শ্রী মোদীকে অভিনন্দন জানান।
গত বছরেরফেব্রুয়ারি’তে উভয় নেতার শেষ বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েদুই নেতার মধ্যে আলোচনা হয়। মুম্বাই’তে ‘মেক ইন ইন্ডিয়া’ সপ্তাহ অনুষ্ঠানে অংশনিতে প্রধানমন্ত্রী সিপিলা এদেশে এসেছিলেন। তাঁরা দু’জনে দ্বিপাক্ষিক বাণিজ্য ওবিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার পন্থাপদ্ধতি নিয়েও আলোচনা করেন।
PG / SB…