Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফেসবুক সদর দপ্তরে এক বিশেষ প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টাউনহল প্রশ্নোত্তর পর্বের জন্য প্রশ্নমমালা পাঠাতে আমন্ত্রণ জানিয়েছেন। এ মাসের ২৭ তারিখ ফেসবুকের সদর দপ্তরে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “ফেসবুকের সদর দপ্তর পরিদর্শনে আমন্ত্রণ জানানোর জন্য শ্রী মার্ক জুকারবার্গ’কে ধন্যবাদ। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার ভারতীয় সময় রাত্রি ১০টায় টাউন হল প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য আমি অধির আগ্রহে অপেক্ষায় রয়েছি।

এই মতবিনিময় পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং নিঃসন্দেহে একটি স্মরণীয় বিষয় হয়ে থাকবে।

আপনার অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি অসম্পূর্ণ রয়ে যাবে। ফেসবুকে আপনার প্রশ্ন পাঠান।

আমি আপনাদের সকলকে ‘নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ’ – এ প্রশ্ন পাঠানোর আহ্বান জানাই। আপনার পাঠানো প্রশ্নমালা এই কর্মসূচিকে স্মরণীয় করে রাখবে”।

PG/BD/SB/S/