পিএমইন্ডিয়া
স্বাক্ষরিত সমঝোতাপত্রগুলি নিম্নরূপ –
কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক ও ফ্রান্সের জাতীয় শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রকের মধ্যে দক্ষতা উন্নয়ন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে প্রশাসনিক সমঝোতা।
কেন্দ্রীয় নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের জাতীয় সৌরশক্তি প্রতিষ্ঠান (এনআইএসই) এবং ফ্রান্সের ফ্রেঞ্চ অল্টার্নেটিভ এনার্জিস্ অ্যান্ড অ্যাটমিক এনার্জি কমিশন (সিইএ) – এর মধ্যে সমঝোতা।
কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের স্বশাসিত বিজ্ঞানমূলক প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্প্যুটিং (সি-ড্যাক) এবং ফ্রান্সের এটিওএস সংস্থার মধ্যে সহযোগিতামূলক চুক্তি।
সামুদ্রিক বিষয়ে সচেতনতার জন্য ইসরো এবং সেদেশের সিএনইএস সংস্থার মধ্যে সমঝোতা।
***
CG/BD/SB