Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বন্দর উন্নয়নে সহযোগিতা প্রসারে মউ স্বাক্ষরিত হচ্ছে ভারত ও স্পেনের মধ্যে


বন্দর উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও স্পেনের মধ্যে মউ স্বাক্ষরের বিষয়টিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে বন্দর উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা প্রসারের মধ্য দিয়ে পারস্পরিক কল্যাণ সুনিশ্চিত করে তোলাই এই চুক্তি সম্পাদনের উদ্দেশ্য। মউ স্বাক্ষরের ফলে একদিকে যেমন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে, অন্যদিকে তেমনই বন্দর ও অন্যান্য সামুদ্রিক ক্ষেত্রে দু’দেশই পরস্পরের সঙ্গে শলা-পরামর্শ করার সুযোগ পাবে।

SSS/SKD/DM