Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বন্দর-নির্ভর উন্নয়নে জোর দিল সরকার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাগরমালা উন্নয়ন কোম্পানিকে (এস.ডি.সি.) কোম্পানি আইন ২০১৩ অন্তর্ভূক্তি করার অনুমোদন দিল| জাহাজ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে থাকবে এস.ডি.সি. | তা স্পেশাল পারপাস ভেহিকেল (এস.পি.ভি.) প্রকল্পকে ইকুইটি সহায়তা প্রদান করবেএবং সাগরমালা কর্মসূচির অধীনের অবশিষ্ট প্রকল্পগুলিকে আর্থিক সহায়তা দেবে | এস.ডি.সি. কোম্পানি আইন ২০১৩ এর অধীনে অন্তর্ভূক্তি হবে , যার প্রাথমিক অনুমোদিত শেয়ার মূলধন থাকবে ১০০০ কোটিটাকা এবং সাবস্ক্রাইবড শেয়ার মূলধন থাকবে ৯০ কোটি টাকা |

চিহ্নিতপ্রকল্পগুলির রূপায়ণ করবে সংশ্লিষ্ট বন্দর , রাজ্য সরকার/সামুদ্রিক পর্ষদ , কেন্দ্রীয়মন্ত্রক | মূলত অসরকারি অথবা সরকারি-বেসরকারি সহযোগিতায়(পি.পি.পি.) হবে এই রূপায়ণ , যা স্পেশাল পারপাস ভেহিকেল (এস.পি.ভি.) প্রকল্পঅর্থাৎ যে প্রকল্প নির্মাণ করবে বন্দর/রাজ্য/কেন্দ্রীয় মন্ত্রক এবং/অথবা সেই সবঅবশিষ্ট প্রকল্পগুলি যেগুলি অন্য কোনোভাবে বা রূপে নিহিত করা যাবে না , সেগুলির জন্য ইকুইটি সহায়তা প্রদান করবে |

এস.ডি.সি. বন্দর-নির্ভরউন্নয়ন প্রকল্প শনাক্ত করবে এবং এস.পি.ভি. প্রকল্পগুলির ক্ষেত্রে প্রকল্পের উন্নয়নও পরিকাঠামোগত কাজকর্মে , বেসরকারি ক্ষেত্রের অংশ গ্রহণের জন্য প্রজেক্টের নিলামিতে , বিভিন্ন রাজ্য/অঞ্চল জুড়ে কৌশলগত প্রকল্পের জন্য যথাযথ ঝুঁকি পরিচালনা পদক্ষেপগ্রহণে এবং প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান করবে |

নির্ধারিতপ্রকল্পগুলি যেহেতু একাধিক সংস্থার অধীনে থাকবে , তাই এস.ডি.সি. বর্তমানে নির্ধারিত প্রকল্পগুলির পাশাপাশি মাস্টার প্ল্যান বাঅন্য কোনো উৎস থেকে উঠে আসা অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রে সমন্বয় ও পরিচালনারজন্য নোডাল এজেন্সি হিসেবেও কাজ করবে |

এন.পি.পি.-এর অংশহিসেবে চিহ্নিত কোস্টাল ইকনমিক জোন (সি.ই.জেড.)-এর বিস্তারিত মাস্টার প্ল্যানতৈরির দায়িত্ব নেবে এস.ডি.সি. এবং ভারতীয় মেরিটাইম ক্ষেত্রে সুসংহত উন্নয়নসুনিশ্চিত করার জন্য একটি পরিকাঠামো তৈরি করবে |

সাগরমালাকর্মসূচির উপকূলবর্তী এলাকার সামাজিক উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে জাহাজ মন্ত্রকবেশকিছু উদ্যোগ/প্রকল্প হাতে নিচ্ছে |

কৃষি মন্ত্রকের পশুপালন , দুগ্ধ-উত্পাদন , মত্স্যচাষ বিভাগের সহযোগিতায় জাহাজ মন্ত্রক সাগরমালাকর্মসূচির অধীনে নির্ধারিত শিপিং হারবার প্রজেক্টে আংশিক-তহবিল প্রদান করবে |

এস.ডি.সি.-কেদেওয়া উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে রয়েছে উপকূলবর্তী সামাজিক উন্নয়ন প্রকল্পপরিচালনা এবং সাগরমালা কর্মসূচির অধীনে চিহ্নিত উপকূলবর্তী সামাজিক উন্নয়নপ্রকপগুলিকে তহবিল যোগানো | চিহ্নিত এই প্রকল্পগুলি স্থানীয় হস্তক্ষেপে নির্দিষ্টসময়ে হবে এবং এর প্রকৃতি হবে উদ্ভাবনামূলক |

এস.ডি.সি. প্রকল্পেরপ্রয়োজনীয়তা অনুসারে তহবিল সংগ্রহ করবে ঋণ/ইকুইটি (দীর্ঘমেয়াদী মূলধন) হিসেবে অথবাভারত সরকারের প্রদত্ত সম্পদ উপজীব্য করে এবং বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় মূলধন-যোগানকারীসংস্থা থেকে | তাছাড়া প্রকল্পের উন্নয়নে অসরকারি অংশীদারী বাড়ানোওএস.ডি.সি. ’ র লক্ষ্য রয়েছে |

SK/ A.D.