Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বন্যপ্রাণী সংরক্ষণে ভারত-মার্কিন সহযোগিতা : সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও আমেরিকার মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার রোধে সহযোগিতা প্রসারের লক্ষ্যে একটি মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এই অনুমোদন দানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে বন্যপ্রাণী সংরক্ষণও বন্যপ্রাণী অঞ্চলের ব্যবস্থাপনার পাশাপাশি বন্যপ্রাণী পাচারের মতো অবৈধ ঘটনা প্রতিরোধে বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাবে ভারত সংশ্লিষ্ট মার্কিন সংস্থা ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছ থেকে।

উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশে রয়েছে প্রাণীসম্পদ প্রাচুর্য। এছাড়াও, প্রাকৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারের একটি অনুকূল পরিবেশও রয়েছে দুটি দেশের মধ্যে। এই কারণে, বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রসারের সম্ভাবনা উজ্জ্বল। এই লক্ষ্যেই স্বাক্ষরিত হবে দু’দেশের মধ্যে এক সহযোগিতা চুক্তি।

PG/SKD/SB/S