পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী আবাসযোজনার আওতায় ঋণ সহায়তাযুক্ত ভর্তুকি কর্মসূচিরআওতায় গৃহীত ঋণ পরিশোধের সময়সীমা ১৫থেকে ২০ বছর করা এবং মধ্য আয়ের নাগরিকদের জন্য একটি নতুন ঋণ সহায়তাযুক্ত ভর্তুকিকর্মসূচি চালু করার বিষয় দুটিতে আজ কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও প্রাথমিক ঋণ সহায়তাপ্রদানকারী সংস্থাগুলিকে তাদের ঋণদান সম্পর্কিত মউ-এর আওতা বা পরিধিকে নিম্ন আয়েরসি এল এস এস থেকে এম আই জি পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে একইসঙ্গে কর্মপরবর্তীঅনুমোদন দেওয়া হয়।
এই কর্মসূচিগুলিরআওতায় মঞ্জুরিকৃত ঋণের জন্য প্রক্রিয়াকরণ ফি আরও বাস্তবসম্মত করে তোলারপ্রস্তাবটিতেও অনুমোদন দেওয়া হল একটি কর্মপরবর্তী পদক্ষেপ হিসেবে।
মন্ত্রিসভার এইঅনুমোদনদানের ফলে আগামী ২০২২ সালের মধ্যে ‘সকলের জন্য বাসস্থান’ কর্মসূচিতে স্বল্পও মধ্য আয়ের নাগরিক সহ সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ বিশেষভাবে উৎসাহিত হবে।
PG/SKD/DM/