Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘বস্তার পান্ডুম’ উৎসবের বিশেষ উদযাপন উপলক্ষ্যে ছত্তিশগড়বাসীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১০ ফেরুয়ারি, ২০২৬ 

 

ছত্তিশগড়ে ৭-৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘বস্তার পান্ডুম’ উৎসবের বিশেষ উদযাপন উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অমিত শাহের এক্স হ্যান্ডলে একটি পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “৭-৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ে ‘বস্তার পান্ডুম’ উৎসবের বিশেষ উদযাপনে সমৃদ্ধ সংস্কৃতি, পরম্পরা, বস্তারের জনজাতি ঐতিহ্যকে অসাধারণভাবে তুলে ধরা হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নে এই জাতীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”। 
“অতীতে বস্তারের নাম শুনলে মাওবাদ, হিংসা, উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া চিত্র চোখে ভাসতো। কিন্তু, এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। আজ বস্তার কেবল তার উন্নয়নের জন্যই নয়, স্থানীয় মানুষের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের জন্যও পরিচিত হয়ে উঠেছে। আগামী দিনে এই অঞ্চল শান্তি, অগ্রগতি এবং সাংস্কৃতিকভাবে গর্বে পরিপূর্ণ হয়ে উঠুক – এই কামনা করি”।

 

SC/AB/SB